• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতির শিকার- আমান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

‘খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে এমন দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। তাঁর ভাষ্য অনুযায়ী, যথাযথ চিকিৎসা না দিয়ে দীর্ঘ সময় ধরে অবহেলার মাধ্যমে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমানউল্লাহ আমান। এ সময় তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত রাখার মধ্য দিয়েই খালেদা জিয়ার মৃত্যু ঘটেছে। তাঁর মতে, এই ঘটনার দায় কোনোভাবেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এড়াতে পারেন না।

আমান উল্লাহ বলেন, খালেদা জিয়া ছিলেন দেশের জনগণের অভিভাবকের মতো একজন নেতা। সেই অবস্থান মেনে নিতে না পেরেই প্রতিহিংসার রাজনীতির শিকার হতে হয়েছে তাঁকে। তিনি জোর দিয়ে বলেন, এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখার সুযোগ নেই এবং এর জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে।

বিএনপি নেতার বক্তব্যে উঠে আসে খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গও। তাঁর দাবি, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আপসহীন নেতৃত্বের যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, সেটিই তাঁকে জনগণের কাছে অনন্য করে তুলেছে। জানাজায় বিপুল মানুষের উপস্থিতি ও শ্রদ্ধা নিবেদন প্রমাণ করে যে তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক।

আমান উল্লাহ আমানের মতে, খালেদা জিয়া আজীবন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেতন ছিলেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই কারণেই তাঁকে তিনি গণতন্ত্রের অন্যতম পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের