• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে বলে আশা প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘দেশের পক্ষের যে শক্তি রয়েছে তারা আগামী নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও নিরেপক্ষ করে বিএনপিকে বিজয়ী করবে। বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটি জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। তারেক রহমানের নেতৃত্বই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করবে এটি মানুষ বিশ্বাস করে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন, কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। কিন্তু দেশ ছেড়ে যাননি।’
 
বিএনপি চেয়ারপারসনের দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসাই সবাইকে অলোড়িত করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
 
তিনি বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে যখন তার অভিভাকত্ব সবচেয়ে বেশি দরকার ছিল, সে সময় তার চলে যাওয়ায় মানুষ মর্মাহত হয়েছে। এ কারণে দেশনেত্রীর জানাজায় সবাই সমবেত হয়েছেন, চোখের পানি ফেলেছেন। তারা জানাজায় এই আশা নিয়ে গেছেন- তার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য কর্তব্য পালন করবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, নিঃসন্দেহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি শক্ত অবস্থান রেখে গেছেন। তার পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি বিএনপির প্রতিটি নেতাকর্মীরও দায়িত্ব রয়েছে। 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিয়ে গেছেন, সেই পতাকা খালেদা জিয়া বহন করেছিলেন। একইভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সেই পতাকা তুলে ধরে তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা রক্ষা, জনগণকে সুরক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন, এটাই মানুষের প্রত্যাশা।

মির্জা ফখরুল আরও বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের মধ্য দিয়ে যে গণমানুষের ভালোবাসা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে, তা নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে।

তবে বেগম খালেদা জিয়ার কুলখানি প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে পরে আলোচনা করে সাংবাদিকদের জানানো হবে।

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড