• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক    ১ জানুয়ারী ২০২৬, ১১:৩১ এ.এম.
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-ছবি-ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বৃহস্পতিবার চলছে রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন। বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) শেষ হবে।

রাষ্ট্রীয়ভাবে শোক পালন উপলক্ষে বাংলাদেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সচিবালয়ে দেখা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ নতুন ১ নম্বর ভবনে অর্ধনমিত পতাকা উড়ছে, এবং কিছু কর্মকর্তার কালো ব্যাজ পরিধান করা রয়েছে। তবে সচিবালয়ের কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে।

খালেদা জিয়ার মাগফেরাতের জন্য শুক্রবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী ৩৭ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রয়াত হন। তিনি ২৩ নভেম্বর হাসপাতালের ভর্তি হন।

খালেদা জিয়াকে বুধবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে রাজধানীর জিয়া উদ্যানে দাফন করা হয়। জানাজা বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়, যা লাখো মানুষ অংশগ্রহণ করেন। সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে জনস্রোতের বিশাল ভিড় দেখা গেছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানুষ শোক প্রকাশ করছেন। রাষ্ট্রীয় শোক পালনের মাধ্যমে দেশের সবাই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সম্মান জানাচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড