• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজায় জনস্রোতের খবর

নিজস্ব প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পি.এম.
খালেদা জিয়ার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষের অংশগ্রহণ-ছবি-ভিওডি বাংলা

লাখো মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা। জনসমুদ্রের মতো ভিড়, শোকস্তব্ধ পরিবেশ আর এক হৃদয়স্পর্শী নীরবতা মিলিয়ে এই জানাজা যেন বাংলাদেশের ইতিহাসে এক বিরল অধ্যায় হয়ে উঠেছে।  রেকর্ড সৃষ্টি করা এই জানাজায় জনস্রোতের খবর বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমগুলো ঐতিহাসিক জনসমাগমের খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সাবেক তিনবারের এই প্রধানমন্ত্রীর জানাজার জন্য নির্ধারিত থাকলে মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে ফার্মগেট, বিজয় সরনি, আগারগাঁও, কারওয়ানবাজার, বাংলামোটর, তেজগাঁওসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জানাজার সময় নির্ধারিত থাকলেও তা অনুষ্ঠিত হয় তিনটার কিছু সময় পর। তবে ভোর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অগণিত মানুষ প্রিয় নেত্রীকে শেষবারের মতো একনজর দেখতে রাজধানীজুড়ে জনস্রোত তৈরি করে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজার নামাজ পড়ান। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের দূর-দূরান্ত থেকে সর্বস্তরের অসংখ্য মানুষ সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছে। সেইসাথে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও খালেদা জিয়াকে শেষ বিদায় দিতে বাংলাদেশে এসেছেন। মানুষের ভিড় সংসদ ভবন এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে আগারগাঁও, বিজয় স্মরণি, এলিভিটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকায় জড়ো হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। প্রিয় নেত্রীকে বিদায় জানাতে সারা দেশ থেকে ছুটে এসেছেন লাখ লাখ শোকাহত মানুষ। ভারত ও পাকিস্তানসহ বিবিন্ন দেশের উচ্চপদস্ত কর্মকর্তারাও এ সময় উপিস্থিত ছিলেন। 

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপিস্থিতির কথা উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়,  আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য জানাজার সময় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখেন। পাকিস্তান ও ভারতের প্রতিনিধি এবং উচ্চপদস্থ কর্মকর্তারা শোক প্রকাশে উপস্থিত ছিলেন।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডনের শিরোনাম, ‘রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, শোকাহত বাংলাদেশ’। 

প্রতিবেদনে বলা হয়, বিপুল জনতার সমাগমে বুধবার বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকও খালেদার জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনে যান এবং তার ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করেন। 

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড