• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এনসিপির নেত্রীকে ফোনে হত্যার হুমকী

নিজস্ব প্রতিবেদক    ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পি.এম.
এনসিপির নেত্রী ডা. মাহমুদা মিতু। ছবি: সংগৃহীত

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও এমপিপ্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন মিতু নিজেই। 

ওই পোস্টে মিতু বলেন, ‘আজকেও এই নম্বর (+966548680436) থেকে হত্যার হুমকি আসছে। আবার নতুন করে প্রতিদিন হত্যার হুমকি শুরু হইছে।

পুড়িয়ে মারবে, কুপিয়ে মারবে—হ্যানত্যান বলছে। আপনাদের বিচলিত করতে চাই না বলে জানাচ্ছিলাম না এত দিন। কিন্তু জোটের ইলেকশন করব জানার পর একদম বানোয়াট-উদ্ভট গল্প বানিয়ে চরিত্র হনন শুরু করছে। জোটের খবর আওয়ামী লীগের পুচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে।
’ 
তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি না, বিচলিতও নই। আপনারাও বিচলিত হবেন না। ওদের লেখাগুলো পড়ার দরকার নাই। আল্লাহ ভরসা।

আমার হাজবেন্ড বলছেন এটা তো শুরু—এআই ভিডিও, ন্যুড ছবি, এডিটেড ছবি এগুলোও শুরু হবে। দোয়ার আর্জি রইল।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ