• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

'মাইনাস টু ফর্মুলা' অকার্যকর- মির্জা আব্বাস

   ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ পি.এম.

ভিওডি বাংলা রিপোর্ট

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ম্যাডাম জিয়া (বেগম খালেদা জিয়া) চিকিৎসারত আছেন। তাই তাকে দেখতে এসেছি। এটি আমার দায়িত্ব।

লন্ডনে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে সেখানে পৌঁছেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হিথ্রো বিমানববন্দরে পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। 

সাংবাদিকদের পক্ষ থেকে মাইনাস টু ফর্মুলা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'মাইনাস টু ফর্মুলা' অকার্যকর। যে যতই চেষ্টা করুক এটি অকার্যকরই থাকবে। লন্ডনে কতদিন থাকবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কতদিন থাকবো তা বলা মুশকিল । এটি ম্যাডামের চিকিৎসার উপর নির্ভর করবে।

বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় যুক্তরাজ্য বিনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এম

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিমন-বৃষ্টির স্মরণে ইউএসএফে শোকসভা
লিমন-বৃষ্টির স্মরণে ইউএসএফে শোকসভা
ফ্লোরিডায় হত্যার শিকার বৃষ্টির মরদেহ উদ্ধার
ফ্লোরিডায় হত্যার শিকার বৃষ্টির মরদেহ উদ্ধার
ইতালিতে ছোট ভাইকে হত্যা, ভিডিও কলে মরদেহ দেখান বড় ভাই
ইতালিতে ছোট ভাইকে হত্যা, ভিডিও কলে মরদেহ দেখান বড় ভাই