• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক: রবিউল

নিজস্ব প্রতিবেদক    ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পি.এম.
ঢাকা–১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। ছবি-ভিওডি বাংলা

ঢাকা–১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক। জনগণের ন্যায্য অধিকার হরণ কিংবা রাজনৈতিক চাপ প্রয়োগের কোনো সুযোগ বিএনপিতে থাকবে না।

সোমবার ২৯ ডিসেম্বর রাজধানীর কলাবাগান, লেক সার্কাস রোড, তেতুল তলা মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, আপনারাই রাষ্ট্রের মালিক, আমরা আপনাদের সেবক। নেতা আপনাদের কাছে যাবে, আপনারা যাকে সমর্থন দেবেন সেই নেতা হবে। বিএনপির নামে কেউ যদি অবৈধ সুবিধা নিতে চায় বা আপনাদের জীবন-জীবিকায় বাধা সৃষ্টি করে, তাহলে আমাকে জানাবেন।

গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা–১০ আসনের গ্যাস সমস্যাটি শুধু এই এলাকার নয়, এটি পুরো ঢাকার সমস্যা। বিদ্যমান গ্যাস লাইনের সংস্কার ও অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে নির্বাচিত সরকার ছাড়া সমাধান সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নেওয়া হবে।

রাজনীতিতে দুর্বৃত্তায়ন প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান তুলে ধরে বলেন, জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে বা আধিপত্য বিস্তার করে কেউ বিএনপির রাজনীতি করতে পারবে না। ভুল হলে সংশোধনের সুযোগ থাকবে কিন্তু পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ে দেশ একটি সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে পরীক্ষানিরীক্ষার সময় নয়, বরং অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। তিনি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

 স্থানীয় বাসিন্দারা খেলার মাঠ, পানির সংকট, যানজট ও শিশুদের নিরাপদ বিনোদনের বিষয়গুলো তুলে ধরেন। এ বিষয়ে শেখ রবিউল আলম বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং সর্বাধিক মানুষের কল্যাণ হয় এমন পথই বেছে নেওয়া হবে।

তিনি বলেন, জনগণ ও জনপ্রতিনিধির মধ্যে যে সেতুবন্ধন তৈরি হবে, সেটাই সমাজ পরিবর্তনের শক্তি। আপনারা আমাদের পাশে রাখুন, আমরা আপনাদের অধিকার প্রতিষ্ঠায় বাধ্য থাকব।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়