• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধানমণ্ডির ‘মাহবুব ভবন’

প্রাণিপ্রেমী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর ধানমণ্ডিতে নিজ শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবন’-এ গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি সেখানে পৌঁছান। এরই মধ্যে ওই বাড়ির কয়েকটি বিড়ালকে আদর করছেন তারেক রহমান—এমন একটি ছবি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। আর ক্যাপশনে লেখা হয়—‘প্রাণিপ্রেমী তারেক রহমান। 

ছবিটি দেখে মন্তব্যের ঘরে প্রশংসা করছেন নেটিজেনরা। ওই ছবিতে দেখা যায়, বিড়ালগুলো ছোট একটি ঘরের মতো, সেখানে আছে। ঘরটির সামনের দিক নেট দিয়ে আটকানো। নেটের ফাঁক দিয়ে হাত দিয়ে বিড়ালগুলোকে আদর করছেন তারেক রহমান।

এ ছাড়া তারেক রহমানের পরিবারেরও ‘জেবু’ নামের একটি পোষা বিড়াল রয়েছে। তারেকের পরিবারের সদস্যদের সঙ্গে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসেছে বিড়ালটিও।

এর আগে গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। ওই দিন সকাল ১১টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়