• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গুগল আনছে নতুন ফিচার, বদলানো যাবে জিমেইল ঠিকানা

নিজস্ব প্রতিবেদক    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পি.এম.
দীর্ঘদিনের চাওয়া পূরণ হতে চলেছে ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীরা একই ইমেইল আইডি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। কিন্তু শিগগিরই এই চিত্র বদলে যেতে পারে। গুগল এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীদের জিমেইল ঠিকানা বা ইউজারনেম পরিবর্তনের সুযোগ দেবে।

গুগল আনুষ্ঠানিকভাবে এখনও বিষয়টি নিশ্চিত না করলেও, তাদের সাপোর্ট পেজে ‘Change Gmail address’ সংক্রান্ত অপশন দেখা গেছে। এটি চালু হলে ব্যবহারকারীরা তাদের পুরোনো ইউজারনেম নতুন করে সম্পাদনা বা আপডেট করতে পারবেন।

গুরুত্বপূর্ণ দিক হলো, ঠিকানা পরিবর্তন হলেও পুরোনো জিমেইল আইডি কার্যকর থাকবে এবং ব্যবহারকারীরা কোনও তথ্য বা ডেটা হারাবেন না। একই অ্যাকাউন্টে পুরোনো ও নতুন-দু’টি ঠিকানাই ব্যবহার করা যাবে এবং উভয় ঠিকানায় পাঠানো ইমেইল একই ইনবক্সে পৌঁছাবে।

অর্থাৎ, ঠিকানা বদলালেও ব্যবহারকারীদের পুরোনো পরিচয় পুরোপুরি হারাবে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকের কার্যক্রম এখন ৩০ হাজার সার্ভার
ফেসবুকের কার্যক্রম এখন ৩০ হাজার সার্ভার
বিশ্বজুড়ে ইউটিউব ব্যবহারকারীরা প্রযুক্তিগত বিভ্রাটে
বিশ্বজুড়ে ইউটিউব ব্যবহারকারীরা প্রযুক্তিগত বিভ্রাটে
বিশ্বে বলয়াকার ‘রিং অব ফায়ার’ দৃশ্য
চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ: বিশ্বে বলয়াকার ‘রিং অব ফায়ার’ দৃশ্য