• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি আ.লীগ : মির্জা ফখরুল


প্রকাশ:  ১০ জানুয়ারী ২০২৫, ০৬:২১ পি.এম.
শেয়ার করুন 0
ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি আ.লীগ : মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক

দেশের ক্রীড়াঙ্গনকে ‘অরাজনৈতিক ঐক্য’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে মীরপুরের পল্লবী সিটি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ জিয়া আন্ত:থানা ফুটবল টূর্ণামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৫ বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশ শাসন করে সমস্ত প্রতিষ্ঠাগুলোকে নষ্ট করে দিয়েছে… এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এই ক্রীড়াঙ্গনকে কোনদিন ইতিপূর্বে কখনোই দলীয়করণ করা হয়নি… তারা এটাকে দলীয়করণ করেছিলো। যার ফলে আমরা পত্র-পত্রিকায় দেখেছি, যেসমস্ত ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়রা ছিলো তারা বাংলাদেশে সুযোগ পায় নাই। আমি আজকে রাজনীতির কথা বলব না। আমাদের নতুন যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের সবচেয়ে বেশি দরকার একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি দরকার… সেই সুযোগ সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসে।’

ফখরুল বলেন, ‘আমাদের এই দেশের তরুন যুবকেরা, মানুষেরা ক্রিকেটের ভক্ত হয়েছে ইদানিংকালে। কিন্তু একটা সময় ছিলো যখন ফুটবল ছিলো জনগনের প্রিয় খেলা। আমাদের আজকে যিনি সভাপতিত্ব করছেন তিনি একজন জাতীয় দলের ফুটবলার অধিনায়ক ছিলেন। আমি মনে করি একজন খেলোয়াড় যিনি রাজনীতিতে এসেছে এতে রাজনীতি সমৃদ্ধ হবে। কারণ খেলোয়াড়রা যদি রাজনীতিতে যুক্ত থাকেন তাহলে সমাজ উপকৃত হয়। খেলোয়াড়দের মন হয় উদার, মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক বড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশ্যও এটি… মাদকপথ পরিহার করে যুব ও তরুণ সমাজ খেলাধুলায় মনোযোগী হবে।’

ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আরাফাত রহমান কোকোর বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে তার বড় ভূমিকা ছিল। দেশের ক্রিকেটে যে উৎকর্ষতা সাধিত হয়েছে তার ভিত্তি কোকোর হাত ধরেই হয়েছে।’

বেলুন ও এক ঝাঁক সাদা কবুতর উড়িয়ে এই ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী করেন বিএনপি মহাসচিব। তিনি প্রথম খেলার দল ‘দক্ষিন খান থানা ও পল্লবী থানা’র খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাদী আমিন, মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামানসহ উত্তরের নেতৃ্বৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি