• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

কালিহাতীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পি.এম.
যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত নারী। ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
এঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধুনাইল নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ঝাটিবাড়ী গ্রামের আজিজের স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা উপজেলার চাটিপাড়া এলাকায় গিয়ে সেটি আটক করে। পরে বিষয়টি কালিহাতী থানা পুলিশকে জানানো হলে তারা তাৎক্ষণিকভাবে এলেঙ্গা হাইওয়ে পুলিশকে অবহিত করে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার এসআই মাহবুব জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ মোঃ শাহ আলম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ