• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

দুর্ভোগ ও অসুবিধার জন্য বিএনপির দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দুঃখপ্রকাশ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ দেশে প্রত্যাবর্তন করেন। তাকে স্বাগত জানাতে সারা দেশ থেকে ঢাকায় লাখো মানুষের সমাগম ঘটে। এতে রাজধানী ঢাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়।

এতে স্বাভাবিক জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হওয়ায় বিএনপি গভীরভাবে মর্মাহত বলে জানানো হয় এবং এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য দলটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’সহ আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শুক্রবার সকাল থেকেই দলটির নেতাকর্মীরা রাস্তাঘাট ও আশপাশের এলাকা পরিষ্কার করেন।

ভোরের দিকে মঞ্চের সামনের এলাকায় ভাঙা গাছ, খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিক বোতল, বাঁশ, প্ল্যাকার্ড, কাঠ ও ব্যানারসহ নানা ধরনের আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। নেতাকর্মীরা দলবদ্ধভাবে এসব বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেন।

পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের