• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সবাইকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট মহাসড়কজুড়ে বিপুল মানুষের সমাগম ঘটে। নজিরবিহীন এই জনসমাগমে রাজধানী ঢাকা একসময় জনসমুদ্রে পরিণত হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে জানানো হয়, অভ্যর্থনায় অংশ নেওয়া দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান।

এছাড়া ঢাকা মহানগরীসহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অভ্যর্থনা কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও তিনি ধন্যবাদ জানান।

এছাড়া পুরো আয়োজনের সংবাদ সংগ্রহ ও প্রচারে নিয়োজিত সব গণমাধ্যমের সাংবাদিকদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

ভিওডি বাংলা/ এসএইচ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়