• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ছুটির দিনেও আয়কর রিটার্ন জমা নেবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ছুটির দিনেও রিটার্ন জমা নেওয়ার ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা যেন নির্বিঘ্নে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এনবিআর।  

এনবিআরের উদ্যোগে এবং ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহযোগিতায় ‘হেল্পডেস্ক’ চালু করা হয়েছে, যেখানে প্রার্থীরা অনলাইনে রিটার্ন দাখিল সংক্রান্ত সহায়তা পাবেন।

হেল্পডেস্কের কার্যক্রমের বিস্তারিত সময়সূচি অনুযায়ী :

২৬ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। স্থান : কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। স্থান : ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি), লেভেল-৭, রমনা, ঢাকা।

২৮ ও ২৯ ডিসেম্বর অফিস চলাকালীন সময়ে প্রার্থীদের জন্য একই সেবা চালু থাকবে।

এনবিআর আশা করছে, এই ব্যবস্থার মাধ্যমে প্রার্থীরা সহজে তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল