• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত আমির

হাদির হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়ার খেসারত দিল সিয়াম

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে নিক্ষেপ করা ককটেলটি নিচে বিস্ফোরিত হলে গুরুতর আহত হন সিয়াম। পরে তিনি মারা যান।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবকের নিহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে নিন্দা জানান।

তিনি নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করেন, তার ওপর রহমত নাজিল করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

ডা. শফিকুর রহমান বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হয়েছে নিরীহ সিয়ামকে। একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে জনগণকেও এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
কানাডার রাজনীতিতে চমক, কে এই ডলি?
কানাডার রাজনীতিতে চমক, কে এই ডলি?
হাসনাত বললেন প্রিয় দেশবাসী 'আমরা স্যরি'
হাসনাত বললেন প্রিয় দেশবাসী 'আমরা স্যরি'