• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

নির্বাচন কি আদৌ হবে: মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েকদিনের ঘটনায় দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তারা আবার নতুন করে ভাবছেন, নির্বাচন আদৌ হবে কি?

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছরের সংগ্রাম, রক্তপাত, ত্যাগ, নির্যাতন-নিপীড়ন ও সবশেষে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে। 

তিনি বলেন, আমরা বাংলাদেশের মানুষ সবসময় নির্বাচন খুব পছন্দ করি। কিন্তু গত ১৫ বছরে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে, নির্বাচন থেকে দূরে থাকতে পারলে মানুষ যেন বেঁচে যায়। এই অবস্থা থেকে বেরিয়ে আসার যে সুযোগ সৃষ্টি হয়েছে, দুর্ভাগ্যক্রমে সেই সুযোগটাও যেন আমরা প্রায় হারাতে বসার উপক্রম হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের দুর্ভাগ্য আমরা যখনই একটা সুযোগ পাই, তখনই কিছু মহল, কিছু ঘটনা সেই সুযোগগুলো বিনষ্ট করে দেয়। আমরা সেই সম্ভাবনাকে দূর করে সত্যিকার অর্থেই আশার সঙ্গে নির্বাচনের দিকে যেতে চাই। 

মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রথম থেকেই নির্বাচনের ওপর জোর দিয়ে আসছিল। এজন্য আমাদের অনেকেই আবার খোঁটা দিয়েছেন। বলেছেন, বিএনপি শুধু নির্বাচনে যেতে চায়, ক্ষমতায় যেতে চায়। কিন্তু এখন এটা প্রমাণিত বিলম্বের কারণে অনেক ঘটনা তৈরি হয়েছে, অনেক সুযোগ সৃষ্টি হয়েছে নির্বাচন বানচাল করে দেওয়ার।

তিনি বলেন, আমরা নির্বাচনমুখী দল। আমরা সবসময় নির্বাচন চেয়েছি। আমদের অতীত অভিজ্ঞতা রয়েছে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়ার, সে কারণেই আমরা আগে থেকেই কিছু কাজ শুরু করেছি। আমরা এত নির্যাতনের মধ্যেও আমাদের মূল জায়গাগুলো থেকে সরে যাইনি। অর্থাৎ ২০১৬ সালে আমাদের নেত্রী খালেদা জিয়া 'ভিশন-২০৩০' নামে একটা প্রস্তাব তুলে ধরেছেন। এখন সংস্কার কমিশনের মাধ্যমে যে বিষয়গুলো এসেছে, তার অনেকগুলোই সেখানে ছিল। রাজনৈতিক কাঠামো পরিবর্তন করা দরকার, এটা আমরা তখনই উপলব্ধি করেছি। উপলব্ধি করেই আমরা কিন্তু তখন 'ভিশন-২০৩০' দিয়েছি।

মির্জা ফখরুল বলেন, আমরা অর্থনীতির জন্য একটা স্বয়ংসম্পূর্ণ পেপার তৈরি করেছি। যে পেপার ইতোমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি। আমরা মনে করি, এই পরিকল্পনাগুলো ক্রাইসিসটা কাটিয়ে বাংলাদেশকে স্থিতিশীল জায়গায় নিতে পারব। আমি জানি, এটা এক-দুই দিনে সম্ভব না, কিন্তু পাঁচ বছরে আমরা পর্যায়ক্রমে সেই জায়গায় পৌঁছাতে পারব।

ভিওডি বাংলা/ এমএইচ/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়