• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

কিশোরগঞ্জ–১

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের দীর্ঘ মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পি.এম.
বিএনপির মনোনয়ন বঞ্চিতদের দীর্ঘ মানববন্ধন। ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জ–১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বঞ্চিত পাঁচ প্রার্থী ও তাদের হাজারো নেতাকর্মী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে চলা এ কর্মসূচিতে ভৈরব–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিএনপির কিশোরগঞ্জ–১ আসনের প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বুধবার দুপুর থেকে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন পয়েন্টে একযোগে মানববন্ধন ও বিক্ষোভে নামেন মনোনয়ন বঞ্চিত পাঁচ প্রার্থী ও তাদের সমর্থকরা। দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে চলা এই কর্মসূচির ফলে ভৈরব–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

কর্মসূচিতে একসঙ্গে অংশ নেন বিএনপির সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী, সাবেক বিচারক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাবেক সহ-সভাপতি রুহুল হুসাইন এবং এডভোকেট শরিফুল ইসলাম।

এসময় নেতারা মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দ্রুত মনোনয়ন বাতিলের দাবি জানান। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

বিকাল সাড়ে পাঁচটায় কর্মসূচি সাময়িকভাবে শেষ করা হয়। তবে আগামীকাল রেলপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় বিএনপি কিশোরগঞ্জ–১ আসনে জেলা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। এর পর থেকেই এই গুরুত্বপূর্ণ আসনকে ঘিরে দলীয় অঙ্গনে বিরোধ ও আন্দোলনের সূত্রপাত। 

ভিওডি বাংলা/ মোঃ ওমর সিদ্দিক রবিন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ