• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নির্বাচন ও দেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠন সাজাতে হবে: মজনু


প্রকাশ:  ৯ জানুয়ারী ২০২৫, ১০:০২ পি.এম.
শেয়ার করুন 0
নির্বাচন ও দেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠন সাজাতে হবে: মজনু

জ্যেষ্ঠ প্রতিবেদক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, আগামী নির্বাচন এবং দেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবিলার উপযুক্ত করে আমাদের সংগঠন সাজাতে হবে। কারণ বিএনপির বিরুদ্ধে এখন থেকে এক শ্রেণির রাজনৈতিক দল নানা ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মজনু।

তিনি বলেন, আমাদের প্রতিটি নেতা-কর্মীকে আজ কঠিন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দলের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট থাকতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে লিপ্ত কাউকে সে যতই শক্তিশালী হোক ক্ষমা করা হবে না। আমরা বিশ্বাস করি ব্যক্তির চাইতে দল এবং দেশের স্বার্থ অনেক বড়।

সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তিনি বলেন, আমাদের সবার লক্ষ্য এক হওয়া উচিত। গত দেড় যুগে আওয়ামী লীগ ও তার দোসরদের লুটপাটে দেশ আজ ভয়াবহ অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে রাজনৈতিক ঐকমত্য নিয়ে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে। সভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি