• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলেই ব্যবস্থা নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ। নির্বাচিত সরকার দেশকে কল্যাণের দিকে এগিয়ে নেবে প্রত্যাশা। নির্বাচনের কার্যক্রম ব্যাহত করতে চক্রান্ত করছে একটি মহল।

তিনি অভিযোগ করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের প্রতি যে আস্থা ছিল; বিশ্বাস করি তারা সেটি রাখবেন। দেশে নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

এসময় বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা জমিয়াতুল ওলামায়ে ইসলামকে চারটি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। আসনগুলো হলো- নীলফামারি- ১, নারায়ণগঞ্জ- ৪, সিলেট- ৫ ও ব্রাহ্মণবাড়িয়া- ২ আসন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে জমিয়াতুল ওলামায়ে ইসলাম শীর্ষস্থানীয় ভূমিকা পালন করেছে। দলটির সঙ্গে নির্বাচনি আসন নিয়ে সমঝোতা হয়েছে। যেসব আসনে জমিয়াতুল ওলামায়ে ইসলামের প্রার্থীরা নির্বাচন করবেন, সেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন পাস করা হবে না। কওমি মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক