• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা রাজধানীর যানজট নিরসনে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পি.এম.
বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকারীদের অবস্থান-ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ করেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরঙ্গ দলের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপু চন্দ্র দাস হত্যার ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ আয়োজন করা হয় বলে জানানো হয়েছে।

এদিকে, পরিস্থিতি আমলে নিয়ে হাইকমিশনের বাইরে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। তীব্র নিরাপত্তা ব্যবস্থার পরও কিছু প্রতিবাদকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানের দিকে এগোতে দেখা গেছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, প্রতিবাদকারীরা অন্তত দুটি স্তরের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগিয়েছে। পাশাপাশি, অনেক প্রতিবাদকারী ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে তুলে ধরে হাইকমিশনের সামনে নিন্দাজ্ঞাপক স্লোগান দেন।

তবে নিরাপত্তা সংস্থা আগেই এই প্রতিবাদের সম্ভাবনা নিয়ে সতর্ক ছিল ও কোনো অপ্রত্যাশিত ঘটনা রোধে হাইকমিশনের বাইরে শক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। এলাকায় তিন স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়েছে এবং পুলিশ ও প্যারামিলিটারি সদস্যরা টহল দিচ্ছেন।

এদিকে, দীপু চন্দ্র দাস হত্যা ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া ১২ আসামির প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ ডিসেম্বর) ময়মনসিংহের ৮ নম্বর আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এই আদেশ দেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের
ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের
যুদ্ধবাজ নেতাদের প্রার্থনা গ্রহণ করেন না সৃষ্টিকর্তা: পোপ
যুদ্ধবাজ নেতাদের প্রার্থনা গ্রহণ করেন না সৃষ্টিকর্তা: পোপ
হরমুজে ‘আন্ডারওয়াটার ড্রোন’ মোতায়েন করছে যুক্তরাজ্য
হরমুজে ‘আন্ডারওয়াটার ড্রোন’ মোতায়েন করছে যুক্তরাজ্য