• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

নিপাহ ভাইরাসের ঝুঁকি:

বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ পি.এম.
নিপাহ ভাইরাসের ঝুঁকিতে বিমানবন্দরে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করছে মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগ-ছবি: সংগৃহীত

নিপাহ ভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবিলায় বাংলাদেশ ও ভারত থেকে আগত যাত্রীদের ওপর বিশেষ স্বাস্থ্য পরীক্ষা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতকে চিহ্নিত করে এসব দেশের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করে তবেই মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. জুলকেফলি আহমেদ বলেন, দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিশেষ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এর অংশ হিসেবে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা অব্যাহত থাকবে। কারণ, নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জ্বর একটি সাধারণ উপসর্গ হিসেবে দেখা যায়।

তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারত থেকে আসা যাত্রীদের জন্য আলাদা কোনো প্রবেশপথ বা রুট নির্ধারণ করা হয়নি। তবে স্বাস্থ্য পরীক্ষার সময় যদি কোনো যাত্রীর শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যায়, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই উদ্যোগ মূলত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে নিপাহ ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে আঞ্চলিকভাবে ভাইরাসটির ঝুঁকি বিবেচনায় নিয়ে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে সম্ভাব্য সংক্রমণ দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করা যায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিমানবন্দরভিত্তিক স্বাস্থ্য নজরদারি জোরদার হলে সংক্রামক রোগের বিস্তার রোধে তা কার্যকর ভূমিকা রাখতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক