• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জাতীয় নির্বাচন প্রলম্বিত হলে জনমনে সন্দেহের উদ্রেক হবে : সাইফুল


প্রকাশ:  ৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৫ পি.এম.
শেয়ার করুন 0
রাজধানীর পশ্চিম দোলাইপাড় স্বাধীনতা সড়কে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন বিএনপি নেতা সাইফুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
রাজধানীর পশ্চিম দোলাইপাড় স্বাধীনতা সড়কে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন বিএনপি নেতা সাইফুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম বলেছেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশ থেকে বৈষম্যের রাজনীতির চিরতরে কবর রচিত হবে। ধনী-গরীবের বৈষম্য দূর হবে। আর গণতন্ত্রকে কেউ কুক্ষিগত করে রাখতে পারবে না। তাই বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে রাজধানীর পশ্চিম দোলাইপাড় স্বাধীনতা সড়কে ৩১ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে পশ্চিম ‘কথা শুনতে চাই’ এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

সাইফুল ইসলাম বলেন, সংষ্কারের জন্য গঠিত কমিশনগুলো তাদের সুপারিশমালা প্রকাশ করা শুরু করেছে। আমরা আবারও বলছি, সংষ্কার কোনো নতুন ইমারত নির্মাণের মত শিল্পকর্ম নয়; যে নকশা অনুযায়ী তৈরি করলেই কাজ শেষ। এটা একটা চলমান বহুমাত্রিক প্রক্রিয়া যেখানে জনমত, সময়ের চাহিদা, রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক বাস্তবতা, ভূ-রাজনৈতিক সমীকরণ, বাস্তবায়ন সক্ষমতা, আইনি প্রক্রিয়া ইত্যাদি বিষয় জড়িত থাকে। সংষ্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচনের সময়কে প্রলম্বিত করলে জনমনে সন্দেহের উদ্রেক হবে। জনগণ কতটা সংষ্কার চায় সেটা জানার একমাত্র উপায় হলো নির্বাচন। জনরায় ব্যতীত কয়েকজন ব্যক্তি মিলে প্রকৃত সংষ্কারের স্বরুপ ঠিক করা সম্ভব নয়।

তিনি বলেন, আমাদেরকে আরও কঠিন পথ পারি দিতে হবে। আমরা ভেবেছিলাম সংগ্রাম শেষ হয়ে গেছে। কিন্তু সংগ্রাম এখনো শেষ হয়নি। আমাদের সকলের বেঁচে থাকার জন্য এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল ও সহনশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আরও সংগ্রাম ও প্রয়োজনে যুদ্ধ করতে হবে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এদেশের মানুষের যে প্রত্যাশা-সেই প্রত্যাশা এখনো পর্যন্ত পূরণ হয়নি; অনেক ঘাটতি রয়ে গেছে বলেও মন্তব্য করেনএই বিএনপি নেতা।

শ্যামপুর থানা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাসির আহমেদ মোল্লা, সাবেক সদস্য তরিকুল ইসলাম পলাশ, ৪৭ নং ওয়ার্ড সভাপতি নুরুল  ইসলাম, ৫১ নং ওয়ার্ড সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শুভ শিকদার, শ্যামপুর থানার বিএনপি নেতা সালাউদ্দিন রতন, সানাউল্লাহ সানু, ৫১ নং ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহবায়ক মফিকুল ইসলাম বাবু, সমাজ সেবক ডা. মাশুকুর রহমান, সাইদুল ইসলাম, আকরাম হোসেন জামিল প্রমুখ।

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি