• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

‘সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ’: চমক

বিনোদন ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পি.এম.
রুকাইয়া জাহান চমক-ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অল্প সময়েই নিজের অভিনয়গুণ ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। ক্যারিয়ারের শুরু থেকেই স্পষ্টভাষী ও ঠোঁটকাটা স্বভাবের কারণে আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার যেন ভিন্ন সুরে কথা বললেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বর্তমান সামাজিক বাস্তবতা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন চমক। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ। আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব।’

মূলত সমাজের চলমান অস্থিরতা এবং প্রতিবাদী মানুষের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিই ইঙ্গিত করেছেন এই অভিনেত্রী। চমকের মতে, যেখানে সত্য বলা বা অন্যায়ের প্রতিবাদ করাকে নির্বুদ্ধিতা হিসেবে দেখা হয়, সেখানে নিজেকে গুটিয়ে নেওয়াই বুদ্ধিমানের।

এ কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত সামাজিক বা সমসাময়িক বিষয় নিয়ে প্রকাশ্যে কথা না বলে কেবল নিজের গ্ল্যামারাস ও রোমান্টিক ছবি শেয়ার করেই সময় কাটাবেন।

তার এমন পোস্টের নিচে ভক্ত-অনুরাগীদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই অভিনেত্রীর এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন। একজন মন্তব্য করেন, ‘বর্তমান পরিস্থিতিতে সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।’ আবার কেউ কেউ চমকের আগামী কাজের অপেক্ষায় থাকার কথাও জানিয়েছেন।

বিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’