• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নাম নিবন্ধন করবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সোমবার (২২ ডিসেম্বর) বিকাল তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে আসবেন। পরের দিন শুক্রবার। তাই তিনি ২৭ ডিসেম্বর (শনিবার) ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করবেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে সিইসির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশন যেভাবে চাইবে, সেভাবে কর্মকর্তাদের নিয়োগ-বদলি এগুলো হয়। আর কিছু কিছু বিধান আছে প্রশাসনিক কাজে তাদের এখতিয়ার থাকে। এক্ষেত্রে আমরা নির্বাচনী পরিবেশ সুস্থ থাকুক কামনা করি, আশা করি। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় তারা উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবে। আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হবে।

এর আগে বিকাল তিনটার দিকে সিইসির সঙ্গে বৈঠকে করেন বিএনপির ৩ সদস্যের প্রতিনিধিদল। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে এই বৈঠকে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ