• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিঠামইন

লোহার রড দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ পি.এম.
মিঠামইন থানা। ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোহার রডের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকন মিয়া (৪৫) ওই গ্রামের আক্কেল আলী মিয়ার ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নিহত খোকন মিয়ার মেয়ে চট্টগ্রামে এক ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় একই গ্রামের জিয়া উদ্দিন ও উজ্জ্বলের বোন তাদের সহায়তা করেছে সন্দেহ করেন খোকন মিয়া। পরে এ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এই ঘটনার জেরে সোমবার সকালে খোকন মিয়া তার ধানের জমিতে কাজ করতে যাওয়ার সময় জিয়া উদ্দিন ও উজ্জ্বল পথরোধ করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন খোকন মিয়া। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ মোঃ ওমর সিদ্দিক রবিন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও