• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: নাহিদ

নিজস্ব প্রতিবেদক    ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পি.এম.
সম্পাদক পরিষদ আয়োজিত সংঘবদ্ধ সহিংসতাবিরোধী প্রতিবাদ সভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম -ছবি-ভিওডি বাংলা

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতাবিরোধী প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সাম্প্রতিক যেসব ঘটনা ঘটছে, সেগুলো সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ বলে মনে হচ্ছে। এসবের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে।’

তিনি আরও বলেন, ওই রাতে যারা এ হামলা চালিয়েছে, তাদের কর্মকাণ্ড স্পষ্টভাবে পরিকল্পিত। সরকারকে বাধ্য করতে হবে এই ঘটনার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়েও তদন্ত করে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

নাহিদ ইসলাম জানান, জুলাই গণ-অভ্যুত্থানের নামে কেউ যদি এমন সহিংসতা চালায়, তা বিন্দুমাত্র সহ্য করা হবে না। কোনো পরিস্থিতিতেই গণমাধ্যমের ওপর হামলা গ্রহণযোগ্য নয়। যারা এমন কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড