• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব ফিরেছে : দুলু


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব ফিরেছে : দুলু

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব ফিরে এসেছে। দেশের সব সংকটকালের নেতৃত্ব দিয়েছে জিয়া পরিবার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের কানাইখালী এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি শেষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দুলু বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান, ’৯০-এর স্বৈরাচার আন্দোলনে খালেদা জিয়া ও এখন নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে জিয়া পরিবার সঙ্গে থেকেছে।

তিনি বলেন, দেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকারের জন্য সাড়ে ১৫ বছর সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান। সেই দুর্যোগমুহূত্বে দেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফেরানোর জন্য নেতৃত্ব দিয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, অসহায় মানুষকে নির্যাতন, হত্যা করেছে, তাদের পাশে থেকে সহযোগিতা করেছেন তারেক রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এদেশের মানুষকে সঙ্গে নিয়ে হাসিনার পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। ফলে দেশে আজ সার্বভৌমত্ব ও স্বাধীনতা ফিরে এসেছে।

দুলু বলেন, দীর্ঘ ১৭ বছরে আন্দোলন-সংগ্রামে আমরা অনেক ভাইদের হারিয়েছি। আমার পাশে এসব সিনিয়র নেতাদের হত্যার উদ্দেশ্যে কোপানো হয়েছে, তাদের নির্যাতন করা হয়েছে। বনপাড়ায় আমাদের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু, নাটোরের সুজন, রাকিব, রায়হানসহ আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন।

সমাবেশে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন।

উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, কাজী শাহ আলম, জেলা স্বেচ্ছাসবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, ছাত্রদল সভাপতি কামরুল ইসলা প্রমুখ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি