• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক    ২২ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পি.এম.
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন।

ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো এ আসনে প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার পর আসিফ মাহমুদ ও মাহফুজ আলম কোন দলে যোগ দিচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ছিল। তবে গত ১২ ডিসেম্বর আসিফ মাহমুদ স্পষ্টভাবে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নন; বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেবেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়