• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের

রংপুর প্রতিনিধি    ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পি.এম.
জিএম কাদেরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। সংগৃহীত ছবি

রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর জেলা নির্বাচন অফিস থেকে জিএম কাদেরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাকসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ১টা পর্যন্ত রংপুর জেলার ছয়টি আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এর মধ্যে রংপুর-১ আসনে ২ জন, রংপুর-২ আসনে ১ জন, রংপুর-৩ আসনে ৩ জন, রংপুর-৪ আসনে ২ জন, রংপুর-৫ আসনে ১ জন এবং রংপুর-৬ আসনে ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ বিষয়ে জিএম কাদেরের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন শেষে কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সে পরিবেশ নিশ্চিত হলেই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।

তিনি আরও বলেন, ৩০০ আসনে উপযুক্ত ও শক্তিশালী প্রার্থী পাওয়া গেলে জাতীয় পার্টি সব আসনেই নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ