• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

প্রথম আলো-ডেইলি স্টার

হামলাকারীরা গণবিরোধী শক্তি: ড. কামাল

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পি.এম.
গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। ছবি-সংগৃহীত

যারা প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা করেছে, তারা গণবিরোধী শক্তি বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

রাজধানীর কারওয়ান বাজারে হামলা ও অগ্নিসংযোগে ভস্মীভূত প্রথম আলো কার্যালয় রোববার (২১ ডিসেম্বর) দুপুরে পরিদর্শনে এসে এ মন্তব্য করেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন।

ড. কামাল হোসেন বলেন, যারা এ হামলা করেছে, তারা যে গণবিরোধী শক্তি, এটা বোঝাই যায়। কারণ, এই পত্রিকাগুলো জনগণের পক্ষে ভূমিকা রেখে আসছে। আর সরকার যেভাবে নীরব ভূমিকা রেখেছে, তা–ও নিন্দনীয়।

হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন গণফোরামের ইমেরিটাস সভাপতি। তিনি বলেন, গণবিরোধী এই শক্তির ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই গণবিরোধী শক্তিকে ঠেকাতে হবে।

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর গত বৃহস্পতিবার রাতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে কারওয়ান বাজারে প্রথম আলো ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায়।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস