• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

কোরআনের হাফেজদের কাছে দোয়া চাইলেন: হাবিব

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পি.এম.
ঢাকা–৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব -ছবি-ভিওডি বাংলা

ঢাকা–৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, নিজেদের জীবন গড়ার পাশাপাশি যেন তারা দেশের মানুষের জন্যও দোয়া করেন, যাতে সবাই ঈমান ও আমলের সঙ্গে জীবনযাপন করে একটি সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়তে পারে।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর খিলগা পুরাতন পাকা জামে মসজিদে নামাজ শেষে এক দোয়া অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি সব কথা বলেন।

হাবিব বলেন, ‘কোরআনের হাফেজদের উপস্থিতি ও মুখের হাসি মানুষকে অনুপ্রাণিত করে এবং তাদের দোয়া আল্লাহ কবুল করেন বলে তিনি বিশ্বাস করেন। এ সময় তিনি একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে সবার অধিকার সমানভাবে নিশ্চিত হবে এবং মানুষ মানুষের পাশে দাঁড়াবে।’

বিএনপি মনোনীত এই প্রার্থী আরও বলেন, ‘ভবিষ্যতে তার দল ক্ষমতায় এলে কোরআনের হাফেজদের পাশে থাকার প্রত্যাশা রাখেন। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।’

এছাড়া সম্প্রতি নিহত ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই-আগস্টসহ বিভিন্ন আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের জন্য দোয়ার আহ্বান জানান। তিনি দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ এবং প্রয়াত বাবা-মা ও মুরুব্বিদের জন্যও দোয়া প্রার্থনা করেন।

তিনি আরও বলেন, কোরআনের হাফেজদের আন্তরিক দোয়াই আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে।

এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী মাদ্রাসা শিক্ষার্থী এবং এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড