• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

কেন বন্ধ হচ্ছে ডিভি লটারি?

আন্তর্জাতিক ডেস্ক    ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পি.এম.
যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে রিপাবলিকানরা-ছবি: সংগৃহীত

ডিভি লটারি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে রিপাবলিকানরা। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-তে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনার পর ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি একজন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর আমেরিকার ‘ডাইভারসিটি ভিসা লটারি’ (Diversity Visa Lottery) বা ডিভি লটারি বন্ধ করার পক্ষে তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, এই পদক্ষেপটি কোনোভাবেই বর্ণবাদ নয়, বরং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার একটি অংশ।

কেন বন্ধ হচ্ছে ডাইভার্সিটি ভিসা লটারি?

জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার: রিপাবলিকানদের মতে, লটারির মাধ্যমে দৈবচয়ন পদ্ধতিতে অভিবাসী নেওয়ার ফলে অনেক ক্ষেত্রে আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি যথাযথভাবে যাচাই করা কঠিন হয়ে পড়ে। তাই সীমান্ত নিরাপত্তা ও নাগরিক সুরক্ষার স্বার্থে এই পদ্ধতি বন্ধ করা প্রয়োজন।

মেধাভিত্তিক অভিবাসনের দাবি: রিপাবলিকানরা দীর্ঘদিন ধরেই লটারি পদ্ধতির পরিবর্তে মেধা, দক্ষতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে অভিবাসন ব্যবস্থার পক্ষে মত দিয়ে আসছেন। তাদের মতে, এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও প্রযুক্তিগত উন্নয়নে অবদান রাখতে সক্ষম দক্ষ জনশক্তি দেশটিতে প্রবেশের সুযোগ পাবে।

ডিইআই নীতির বিরোধিতা: ডাইভারসিটি, ইক্যুইটি অ্যান্ড ইনক্লুশন (DEI) নীতিরও বিরোধিতা করছে রিপাবলিকানরা। তাদের দাবি, কেবল বৈচিত্র্য বজায় রাখার জন্য নিরাপত্তা ও যোগ্যতার সঙ্গে আপস করা উচিত নয়।

মার্কিন ভিসা লটারি বন্ধ হলে প্রভাব কী হতে পারে?

যদি আমেরিকার কংগ্রেস বা সরকার এই লটারি পদ্ধতি বাতিল করে, তবে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের মানুষের জন্য লটারির মাধ্যমে আমেরিকায় যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। এর ফলে, মেধা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে ভিসা পাওয়ার প্রতিযোগিতা বাড়বে। আইনি অভিবাসন প্রক্রিয়া আরও কঠোর হতে পারে। জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্যাকগ্রাউন্ড চেক বা স্ক্রিনিং ব্যবস্থা আরও উন্নত করা হবে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!