• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছায়ানটে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পি.এম.
ছায়ানট ভবনের ভাঙচুর-লুটপাটের দৃশ্য - ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ঢাকার ধানমন্ডি থানায় এই মামলা করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ।

মডেল থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলায় ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। সুনির্দিষ্টভাবে কোনো নাম উল্লেখ করা হয়নি।

ছায়ানট কর্তৃপক্ষ জানায়, গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর রাতেই দুর্বৃত্তরা ভবনে ঢুকে সিসি ক্যামেরা, আসবাবপত্র, বাদ্যযন্ত্র ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম লুটপাট ও পুড়িয়ে দেয়। ভবনের প্রতিটি তলায় হামলা চালানো হয় এবং নিচতলায় অগ্নিসংযোগও করা হয়।

ঘটনার পর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালি পাঠানো চক্রের পেছনে বিমানের কর্মকর্তারা
ইতালি পাঠানো চক্রের পেছনে বিমানের কর্মকর্তারা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে
বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন
বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন