• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

টাঙ্গাইলের ‘সোনালিয়া-করটিয়া’ রেল স্টেশন উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি    ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ পি.এম.
টাঙ্গাইলের ‘সোনালিয়া-করটিয়া’ রেল স্টেশনের উদ্বোধন। ছবি: ভিওডি বাংলা

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া নামক স্থানে  ‘সোনালিয়া করটিয়া’ নামক রেলস্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে রেল স্টেশনটির উদ্বোধন করেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।

উদ্বোধনের দিন সোনালিয়া স্টেশনে রাজশাহী মেইল লোকাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে এ স্টেশনে আরও ট্রেনের যাত্রাবিরতি বাড়ানো হবে। স্টেশনটি চালু হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ সময় পাকশী রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা যায়, নাম জটিলতার কারণে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ ছিল সোনালিয়া রেল স্টেশনটি। রেল স্টেশন নির্মাণের প্রায় ১৫ বছর পর অবশেষে যাত্রীসেবার জন্য এটি চালু করা হলো।

স্থানীয় বাসিন্দারা জানায়, স্টেশনটি চালু হওয়ায় টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার মানুষের যাতায়াতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তারা সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার পাশাপাশি স্টেশনসংলগ্ন সড়ক উন্নয়নের দাবি করে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে একটি ট্রেন দিয়ে যাত্রা শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এই স্টেশন চালুর ফলে টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার কয়েক লাখ মানুষ সরাসরি রেলসেবার আওতায় আসবে। পাশাপাশি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজ, করটিয়া হাটসহ আশপাশের এলাকার মানুষও এ স্টেশনের সুফল ভোগ করবে।

ভিওডি বাংলা/ জাহাঙ্গীর আলম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ