• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে ‘শাহবাগ ব্লকেড’

   ৯ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ পি.এম.

ভিওডি বাংলা রিপোর্ট

বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত, এ মামলায় কারাগারে থাকা সব বন্দির মুক্তি এবং ন্যায়বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের স্বজনরা। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর সোয়া ১টায় ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি শুরু করা হয়। এসময় আন্দোলনকারীদের অনেককে রাস্তায় বসে ও শুয়ে পড়তে দেখা গেছে। এতে করে শাহবাগ হয়ে সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের মামলায় কারাগারে থাকা সব বন্দির মুক্তি দিতে হবে, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও পুনর্বাসন করতে হবে এবং এ-সংক্রান্ত প্রজ্ঞাপনের ‘ঙ’ অনুচ্ছেদ বাতিল করতে হবে।

Shahabag

এর আগে আজ সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, শহীদ মিনারে অবস্থান করা তাদের মূল কর্মসূচি। তারা ১ ঘণ্টা শাহবাগ ব্লকেড শেষে আবার শহীদ মিনারে ফিরে যাবেন।

পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসার সময় শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে। তবে, তারা ব্যারিকেড ভেঙে শাহবাগে চলে আসেন।

তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বারবার আদালত স্থানান্তর করার মধ্য দিয়ে বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থাকে বিলম্বিত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই মামলার বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এসময় ‘বিডিআর হত্যাকাণ্ডকে পরিকল্পিত’ উল্লেখ করে স্বজনরা বলেন, দেশবিরোধী চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল ও চাকরিচ্যুতদের পুর্নবহাল করতে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাগিদ দেন তারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন দ্বিতীয় দিনের মতো এ আন্দোলন করছেন। দুপুর থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে। এখানে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর বেলা সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান নেয়। 

ভিওডি বাংলা/ এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
ছিনতাই চক্রের মূলহোতা ‘মাওরা রুবেল’ অস্ত্রসহ গ্রেপ্তার
ছিনতাই চক্রের মূলহোতা ‘মাওরা রুবেল’ অস্ত্রসহ গ্রেপ্তার
ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি
ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি