• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

নারায়ণগঞ্জ-৫

সরে দাঁড়ানোর তিন দিন পর নির্বাচন করার ঘোষণা বিএনপি প্রার্থীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পি.এম.
কথা বলছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। সংগৃহীত ছবি

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার তিন দিন পর সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। তিনি আবারও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান মডেল ডি ক্যাপিটালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে নেতাকর্মীদের উপস্থিতিতে এ ঘোষণা দেন মাসুদ। তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের অনুরোধ ও আবেগের কারণে তিনি আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

নির্বাচনে ফেরার ঘোষণা দিয়ে মাসুদুজ্জামান বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির যে সিদ্ধান্ত থাকবে, আমি সেটির সঙ্গেই একমত থাকবো। তারেক রহমানের মনে কোনো কষ্ট দিয়ে থাকলে তার জন্য আমি ক্ষমা চাইছি। আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা একসঙ্গে কাজ করবো।”

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “আজ থেকে আপনারাই আমার পরিবার। আপনারাই আমার নিরাপত্তা। আমার আর কোনো নিরাপত্তা শঙ্কা নেই।”

এর আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় দলের নেতাকর্মীরা কষ্ট পেয়েছেন উল্লেখ করে মাসুদ বলেন, “জাতীয়তাবাদী দল, দলের শীর্ষ নেতৃবৃন্দ ও সারাদেশের নেতাকর্মীদের কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চাই।”

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিরাপত্তা পরিস্থিতি ও পারিবারিক চাপের কথা উল্লেখ করে নির্বাচন না করার ঘোষণা দিয়েছিলেন মাসুদুজ্জামান মাসুদ। এরপর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কয়েকদিন ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও কর্মসূচি পালন করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, আড়াই লাখ টাকায় বিক্রি
ঝালকাঠিতে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, আড়াই লাখ টাকায় বিক্রি
রাজারহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, ব্যাহত জরুরি সেবা ও কৃষিকাজ
রাজারহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, ব্যাহত জরুরি সেবা ও কৃষিকাজ
কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেন ইউনিয়ন পরিষদের প্রশাসক!
কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেন ইউনিয়ন পরিষদের প্রশাসক!