• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শহীদ ওসমান হাদির জানাজা শনিবার সংসদ ভবনে

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পি.এম.
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি-ছবি-ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছেছে। তার জানাজা শনিবার দুপুরে সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়, আগামীকাল (শনিবার) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে অংশগ্রহণের সময় কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানোও সম্পূর্ণ নিষিদ্ধ। 

ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান। তিনি জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত ২০ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন। মাথায় গুলি লাগার কারণে গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। তিনদিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ফয়সাল করিম মাসুদ নামে একজনকে হামলাকারী হিসেবে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সহযোগী আলমগীর শেখ মোটরসাইকেলের চালক ছিলেন। উভয় ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। পুলিশ ও র‌্যাব এই ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে আটক ও গ্রেপ্তার করেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক