• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররমে জুমা-পরবর্তী বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পি.এম.
হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ-ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে’ শীর্ষক ব্যানারে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভের শুরুতে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল-‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, এবং ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’।

একই সময় খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও হাদি হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বায়তুল মোকাররম এলাকায় পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।

হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। ওই বিক্ষোভ থেকেই শুক্রবার জুমার নামাজ শেষে দেশের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শহিদ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বৈরাচার আমলে শ্রমিকরা বঞ্চিত হয়েছে: প্রধানমন্ত্রী
স্বৈরাচার আমলে শ্রমিকরা বঞ্চিত হয়েছে: প্রধানমন্ত্রী
অর্থনীতি পুনর্গঠনে ভূমিকা রেখেছেন তারেক রহমান: মির্জা ফখরুল
অর্থনীতি পুনর্গঠনে ভূমিকা রেখেছেন তারেক রহমান: মির্জা ফখরুল
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম