• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

হান্নান মাসউদকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ-ছবি-ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাতিয়া থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

হান্নান মাসউদের চাচা এবং এনসিপির হাতিয়া উপজেলার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ এই জিডি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ‘রুপক নন্দী’ নামে একটি ফেসবুক আইডি থেকে আবদুল হান্নান মাসউদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হয়। এছাড়া বিকেল ৪টা ৫৫ মিনিটে ‘Israt Raihan Ome’ নামের আরেকটি ফেসবুক আইডি থেকে এনসিপির এক কর্মীর মেসেঞ্জারে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

জিডিতে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে যারা বিভিন্ন সময় হান্নান মাসউদ ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দিয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন রুপক নন্দী (২৫), আবদুল হালিম আজাদ (৪৬), ইসরাত রায়হান অমি (২৭), প্রেম নাল (২৫), নুর হোসেন রহিম (২৬), বাবুলাল (৩২) ও ওমর ফারুক (৩২)।

শামছল তিব্রিজ বলেন, ‌‘আমার ভাতিজাকে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি আসায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

হান্নান মাসউদ বলেন, ‘হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। এটি গণতান্ত্রিক মূল্যবোধের ওপর নগ্ন হামলা। বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।’

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘প্রাপ্ত স্ক্রিনশট যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড