• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

হাদির মৃত্যু:

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশ ও সহিংসতার চিত্র

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ এ.এম.
শরিফ ওসমান হাদি-ছবি-ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। একই সঙ্গে তার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে সহিংস পরিস্থিতির দিকটিও প্রতিবেদনে উঠে এসেছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের পরিচিত মুখ শরিফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও গুরুতর আঘাতের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

রয়টার্স জানায়, হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ শুরু হয়। সামনে জাতীয় নির্বাচন থাকায় পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল হাদির।

৩২ বছর বয়সী শরিফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন। তিনি গত সপ্তাহে ঢাকায় নির্বাচনী প্রচারণা শুরুর সময় মুখোশধারী হামলাকারীদের গুলিতে গুরুতর আহত হন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনে নেতৃত্ব দেওয়া আন্দোলনের অন্যতম নেতা হাদির মৃত্যুর পর দেশজুড়ে সহিংসতার ঘটনা ঘটছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ঘোষিত প্রথম জাতীয় নির্বাচনের ঠিক একদিন পরই এই হামলার ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন শরিফ ওসমান হাদি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারাবন্দি ইমরান খানের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ ক্ষতি
কারাবন্দি ইমরান খানের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ ক্ষতি
আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস জয়ের খবর
আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস জয়ের খবর
বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষায় ভারত
বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষায় ভারত