• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুলবাড়ী

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

   ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পি.এম.
বিনামূল্যে ধানের বীজ বিতরণ। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১১শত কৃষকদের মাঝে জন প্রতি ২ কেজি করে বিনামূল্যে বোরো ধান (হাইব্রিড জাত) বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ বিতরণের উদ্বোধন করেন সহকারি কমিশনার ভূমি আনোয়ার হোসাইন।

বীজ বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার লাইজু বেগমসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৌসুমে ধানের ফলন বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যেই সরকার এই সহায়তা প্রদান করছে। এই প্রণোদনা কৃষকদের চাষাবাদে আরও আগ্রহী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ জাহাঙ্গীর আলম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও