• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

জাইমা রহমানকে সাথে নিয়ে ঢাকায় আসবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পি.এম.
তারেক রহমান ও জাইমা রহমান। ছবি-সংগৃহীত

বিএনপির স্থায়ীর কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ  প্রায় ১৮ বছরের লন্ডনের নির্বাসিত জীবন শেষে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ১১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে  ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  অবতরণ করবেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে তিনি ঢাকায় আসবেন।

তারেক রহমানকে অর্ভ্যথনা কমিটির আহ্বায়ক সালাহ উদ্দিন বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর সরজমিনে পরিদর্শন করেছে বিএনপি'র একটি প্রতিনিধি দল। তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ১১টা ৫৫ মিনিটে অবতরণ করবেন।

তিনি বলেন, দেশে ফিরলে তারেক রহমানকে সংবর্ধনা দেয়া হবে, সংবর্ধনার জন্য বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও তারেক রহমানকে অর্ভ্যথনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী বলেন,  তারেক রহমান-এর দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক, মানুষের উপস্থিতি হবে স্মরনীয়। তাকে অর্ভ্যথনা দিতে জায়গা খোজা হচ্ছে, সিদ্ধান্ত হলে জানানো হবে।

তবে, একটি সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন তিনশ ফিটে জনসমাবেশ আয়োজন করবে বিএনপি। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আজ বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলা পাভেল, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অব. ড. শামসুল ইসলাম। এসময় তারা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের