• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার

ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, সিঙ্গাপুরে অপারেশন

নিজস্ব প্রতিবেদক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পি.এম.
ওসমান হাদি-ছবি-ভিওডি বাংলা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। পরিবার জানায়, সিঙ্গাপুরেই অপারেশন করা হবে। জনগণ দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, ওসমান হাদী যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। খুনীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।

‘খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
নুসরাত ফারিয়া আটকা ইস্তাম্বুলে
নুসরাত ফারিয়া আটকা ইস্তাম্বুলে
‘১৭ বছরে ১৭ দিনও বাবাকে পাইনি’: সোহেলের মেয়ের আবেগঘন পোস্ট
‘১৭ বছরে ১৭ দিনও বাবাকে পাইনি’: সোহেলের মেয়ের আবেগঘন পোস্ট