• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুলবাড়ীতে

শিক্ষা বৃত্তির অর্থ প্রদান ও পরীক্ষার পূর্ব প্রস্তুতি বিষয়ক সভা

   ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পি.এম.
ফুলবাড়ীতে শিক্ষা বৃত্তির অর্থ প্রদান ও পরীক্ষার পূর্ব প্রস্তুতি বিষয়ক সভা অনুষ্ঠিত। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে  ফুল শিক্ষাবৃত্তি-২৪ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের শেষ ধাপের অর্থ প্রদান ও ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ এর পরীক্ষার পূর্ব প্রস্তুতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

ফাইট আনটিল লাইট(ফুল) এর আয়োজনে ১৭ ডিসেম্বর বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার ১৯ জন শিক্ষার্থীর মাঝে  ফুল শিক্ষাবৃত্তির নগদ অর্থ হাতে তুলে দেন।

ফুলের পরিচালক আব্দুল কাদেরের সঞ্চালনায় ও
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ এর পরীক্ষার পূর্ব প্রস্তুতি বিষয়ক সভায় বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক  একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা রাণী রায়,ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম,রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা বেগম,উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি  আনিসউর রহমান,উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক  ছায়দুল হকসহ আরো অনেকে । 

এ সময় ফুলে পরিচালক আব্দুল কাদের জানান, কোমলমতি শিক্ষার্থীদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার লক্ষ্যে আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে,  সম্মিলিত  সবার সহযোগিতা কামনা করছি।

ভিওডি বাংলা/ জাহাঙ্গীর আলম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও