• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

গ্রিসের উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারালেন ১৪ মিসরীয় অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পি.এম.
গ্রিসের ক্রিটে নৌকা ডুবে ১৪ মিসরীয় অভিবাসী নিহত-ছবি: সংগৃহীত

ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের উপকূলে নৌকা ডুবে নিহত হয়েছেন ১৪ জন মিসরীয় নাগরিক। এরা সবাই নথিবিহীন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, গত ৭ ডিসেম্বর মিসরের এক প্রতিবেশী রাষ্ট্রের উপকূল থেকে গ্রিসের ক্রিট দ্বীপের উদ্দেশে ৩৪ জন নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেছিল একটি ইঞ্জিনচালিত নৌযান। ক্রিটের উপকূলের কাছাকাছি এসে নৌকাটি ডুবে যায় এবং সব যাত্রীর সলিল সমাধি ঘটে। এই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৪ জন গ্রিসের নাগরিক ছিলেন।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক করেছে এবং অবৈধ অভিবাসনের লোভে কেউ দালালদের খপ্পরে পড়বেন না বলে জানিয়েছে। 

এছাড়া, মৃত নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য গ্রিসের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে।

করোনা মহামারির পর থেকে নথিবিহীন অভিবাসীদের ঢল শুরু হয়েছে গ্রিস ও ইতালিতে। সম্প্রতি গ্রিস সরকার ঘোষণা করেছে, লিবিয়া থেকে আগতদের আশ্রয়ের আবেদন গ্রহণ করা হবে না।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!