• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পি.এম.
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-ছবি-ভিওডি বাংলা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো দালাল চক্র।  এই দালাল কিভাবে মানুষকে ঠকায় তা গ্রামেগঞ্জে গেলে বোঝা যায়। 

আজ বুধবার (১৭ ডিসেম্বর)  আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা।   

ড. ইউনূস বলেন, বিদেশে যাওয়ার সঙ্গে একটা শব্দের খুব উল্লেখ হয় দালাল। এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। কেউ আশা করে বসে আছে, ছেলেকে বা স্বামীকে বিদেশ পাঠাবে। টাকার দরকার, টাকা যোগাড় করেছে, কারও থেকে ধার করেছে, কিংবা ব্যাংক থেকে ধার করেছে, তারপর প্রতারণা। যা কিছু আমরা করছি উপরে উপরে করছি। এগুলো গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছে না।

তিনি আরও বলেন, সমস্যা আরো কঠিন। আরও জটিল। এটা সমাধানের জন্য যে পরিমাণ প্রচেষ্টা দরকার এখনও আমরা সেটা করে উঠতে পারিনি।  

‌তিনি আরও বলেন, আমার সঙ্গে এই সমস্যার পরিচয় বিভিন্ন দিক থেকে এসেছে। সরকারে আসার অনেক আগে থেকে। 

তিনি দেশের তরুণ জনশক্তিকে সোনার চেয়ে মূল্যবান হিসেবে উল্লেখ করে বলেন, “পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের তরুণদের সংখ্যাই সবচেয়ে বেশি, যা আন্তর্জাতিকভাবে আমাদের শক্তি হিসেবে কাজ করবে।”

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল