• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা জুলাই ঐক্যের

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পি.এম.
‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা জুলাই ঐক্যের। সংগৃহীত ছবি

শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িত সব খুনিকে দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারী ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়েরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি শুরু হবে। এতে দেশপ্রেমিক ও বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। কর্মসূচির সার্বিক নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠকেরা।

জুলাই ঐক্যের পক্ষ থেকে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকেই ভারতের প্রক্সি শক্তিগুলো নতুন করে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সংগঠনটির অভিযোগ, জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের ভারত আশ্রয় দিয়ে রেখেছে।

এতে আরও বলা হয়, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ভারতের একাংশের আনন্দ-উল্লাস বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। জুলাই ঐক্য জানায়, “বাংলাদেশ ২.০-তে কোনো আধিপত্যবাদ আমরা মেনে নেবো না।”

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি থেকে ভারত সরকার ও অন্তর্বর্তী সরকারের প্রতিও আলটিমেটাম দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে খুনিদের দেশে ফিরিয়ে না আনলে পরবর্তী পরিস্থিতির দায় দিল্লি ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

জুলাই ঐক্য আরও অভিযোগ করে, ভারত ও তার প্রক্সি শক্তিগুলো বাংলাদেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন চায় না বলেই পরিকল্পিতভাবে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে চব্বিশের ছাত্র-জনতাকে আবারও দেশ রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার ছাত্র-জনতাকে রাজপথে নামার আহ্বান জানিয়ে ১৭ ডিসেম্বর রামপুরা ব্রিজে উপস্থিত হয়ে কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড