• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি খুলতে সামরিক প্রস্তুতি নিচ্ছে আমিরাত জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ ঢাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি বংশালে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

হাদির গুলিবিদ্ধ হওয়া বিচ্ছিন্ন নয়, বিচার চাই: আখতার

নিজস্ব প্রতিবেদক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পি.এম.
কথা বলছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তফসিল ঘোষণার পরদিন একজন প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কোনোভাবেই বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, এই ঘটনায় সহমর্মিতা নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত আয়োজিত বিজয় র‍্যালি শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “এবারের নির্বাচন শুধু মার্কা বা প্রতীকের লড়াই নয়। এটি সংসদ ও গণতন্ত্রের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের নির্বাচন। আমরা সেই লক্ষ্যেই জনগণের কাছে ভোটের পক্ষে প্রচার চালিয়ে যাবো।”

ভারত প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।”

এ সময় তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না করে নির্বাচন আয়োজনের চেষ্টা জনগণের প্রত্যাশার পরিপন্থী হবে।

আগ্রাসনবিরোধী এই যাত্রা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।

ভিওডি বাংরা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্দালিব রহমানের মেয়ের বিয়ে
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্দালিব রহমানের মেয়ের বিয়ে
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান