• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে বিজয় দিবস উদযাপিত

ইবি প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পি.এম.
বর্ণাঢ্য আয়োজনে ইবিতে বিজয় দিবস উদযাপিত। ছবি: ভিওডি বাংলা

স্বাধীনতার ৫৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। পাশাপাশি হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। উদ্বোধনের পর প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘মুক্ত বাংলা’র পাদদেশে সমবেত হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তবাংলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ সহ প্রশাসনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময়ই একে একে বিশ্ববিদ্যালয় সকল বিভাগ ও ক্রিয়াশীল সকল সংগঠন শহীদদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করে।  পরে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের ভিত্তি-প্রস্তরে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। দোয়া মোনাজাত অনুষ্ঠানের মধ্যে শেষ করা হয়।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল, যুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করার একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শোষণমুক্ত সমাজ তৈরি ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করা। যে লক্ষ্যকে অর্জন করার জন্যে আমরা দেখি চব্বিশের বীর সেনানীরা রক্ত দিয়েছে। এর পূর্বে যে ইতিহাস আমাদের, সেই ইতিহাসটি কালো অধ্যায় দিয়ে ঢাকা। মূলত চব্বিশের যে রক্ত, সেই রক্তের মাধ্যমে আবার আমরা শপথ গ্রহণ করেছি বাংলাদেশ যে লক্ষ্যে স্বাধীন হয়েছিল সেই লক্ষ্যকে আমরা অর্জন করব। আমাদের স্বাধীনতার স্বপ্ন-সাধ পূরণ হবে চব্বিশের চেতনা বাস্তবায়নের মাধ্যমে। ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার মনে করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য।'

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, 'ভুলে যাও তোমাদের পুরনো ইতিহাস। স্বাধীনতা যে মূলমন্ত্র নিয়ে আমাদের বিজয় সূচিত হয়েছিল, আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম, সেই উদ্দেশ্যকে সফল করার জন্যে চব্বিশের চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ গঠনের স্বপ্নে তোমরা এগিয়ে যাও।'

ভিওডি বাংলা/ মো. সামিউল ইসলাম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও