• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ এ.এম.
বিজয় ম্যারাথনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান-ছবি-ভিওডি বাংলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতের বস্তাপচা রাজনীতি পরিহার করে নতুন ধারার রাজনীতি শুরু করতে চান তারা। স্বাধীন বাংলাদেশকে আওয়ামী লীগ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় ম্যারাথনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর একটি পরিবার, একটি গোষ্ঠী ও একটি দলকে সুবিধা দিতে রাষ্ট্রীয় সব ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছিল। ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তারা দেশকে ‘শ্মশান বাংলায়’ পরিণত করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। আমরা অতীতের সেই বস্তাপচা রাজনীতিকে পায়ের নিচে চেপে ধরে এর সমাপ্তি টানতে চাই। নতুন বাংলাদেশের জন্য নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা কোনো দলীয় বিজয় নয়, বরং ১৮ কোটি মানুষের বিজয় চান। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিরোধ করবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে তারা কোনো বিশেষ সুবিধা চান না। তবে কমিশন যদি কোনো দলের প্রতি পক্ষপাত দেখায়, তা হলে জনগণ কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক